মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন (Madhyamik 2026 Bengali Suggestion) নিয়ে চিন্তায় আছো? তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে (Class 10) পড়ছো এবং ২০২৬ সালের মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য সেরা প্রস্তুতির খোঁজে রয়েছো, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক এবং সহায়ক পাঠ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি, যা তোমাদের পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে।
মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন গল্প
বিশেষ টিপস :-
এ বছর ৩ নম্বরের প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ- পথের দাবী, বহুরূপী, নদীর বিদ্রোহ
এ বছর ৫ নম্বরের প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ- পথের দাবী, বহুরূপী, জ্ঞানচক্ষু
তিন নম্বর মানের প্রশ্ন তোমরা রেডি করবে পথের দাবী, বহুরূপী এবং নদীর বিদ্রোহ এই তিনটি গল্প থেকে তোমরা তিন নম্বর মানের প্রশ্ন রেডি করবে।
পাঁচ নম্বর মানের প্রশ্নের জন্য তোমরা পথের দাবী, বহুরূপী, জ্ঞানচক্ষু এই তিনটি গল্প দেখে রাখবে। এই জায়গাটা তোমরা খুব ভালোভাবে দেখে নাও। প্রয়োজন পড়লে খাতার মধ্যে লিখে নাও। কোন কোন গল্প থেকে কেমন ধরনের প্রশ্ন মাধ্যমিক ২০২৬ এর জন্য তোমরা রেডি করবে দেখে নাও।
চলে আসছি এরপর প্রত্যেকটি গল্প ধরে ধরে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে সেই প্রসঙ্গে আলোচনায় চলে আসছি।
জ্ঞানচক্ষু
(এখান থেকে এ বছর বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল)
৫ নম্বর মানের প্রশ্নঃ- মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
১) “নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের”- ‘জ্ঞানচক্ষু’ কথার অর্থ কী? কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল গল্প অবলম্বনে লেখো। (অথবা, ‘জ্ঞানচক্ষু’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো)
২) “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?” – কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল জ্ঞানচক্ষু গল্প অনুসারে বুঝিয়ে দাও।
(অথবা, “তবে তপনেরই বা লেখক হতে বাধা কী” – লেখক হতে তপনের বাধা নেই কেন প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কী অভিজ্ঞতা হয়েছিল?)
(অথবা, “তপন আর পড়তে পারে না। বোবার মত বসে থাকে”- তখন কেন পড়তে পারে না ? গল্প পড়ার দিনে তপনের কোন বিশেষ অভিজ্ঞতা হয়েছিল?)
(অথবা, “তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন” – কোন দিনের কথা বলা হয়েছে সেই বিশেষ দিনে তপনের কোন অভিজ্ঞতা হয়েছিল?)
(অথবা, “যে ভয়ঙ্কর আহ্লাদ টা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না” – আহ্লাদ হবার কথা ছিল কেন ? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কী ?)
৩) জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্র আলোচনা করো।
মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন বহুরূপী
৩ নম্বরের প্রশ্ন :- (এ বছর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল)
১) “আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি”- বক্তা কে ? কাকে দেখে কেন এই অনুভূতি হয়েছিল?
২) “সে ভয়ানক দুর্লভ জিনিস” – কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন?
৩) “তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়”- ঢং বলতে কী বোঝানো হয়েছে? কীসে বক্তার ঢং নষ্ট হয়ে যায়?
(অথবা, “কী অদ্ভুত কথা বললেন হরিদা” – হরিদা কে? তার বলা কোন কথাকে কেন অদ্ভুত বলা হয়েছে?)
(অথবা, “হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না”- কোন কথার সাথে কেন তর্ক চলে না?)
৪) “আপনি কী ভগবানের চেয়েও বড়”- কাকে একথা বলা হয়েছে ? তাকে একথা বলা হয়েছে কেন? ****
৫) “এবার মারি তো হাতি লুঠি তো ভান্ডার” – এমন ইচ্ছে কে প্রকাশ করেছিল এবং কেন?
৬) “এই ধরনের কাজ হরিদার পছন্দ নয়/একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি হরিদার”- কোন ধরনের কাজ তার জীবনের পছন্দ নয়, কেন?
৭) “বাস ড্রাইভার কাশীনাথ ধমক দেয় / ভরদুপুর বেলা আতঙ্কের হল্লা বেজে ওঠে”- কোথায় কেন, দুপুরবেলা আতঙ্ক তৈরি হয়েছিল ?
৮) “আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি”- বক্তা কে? তিনি কাকে, কেন অপেক্ষা করতে বলেছেন ?
৯) “কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি নইলে আমি শান্তি পাবো না”- কে কার উদ্দেশ্যে এই কথা বলেছিল ? সে কি উপদেশ শুনিয়েছিল ?
১০) “গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা”- কোন গল্পের কথা বলা হয়েছে? কেন গল্প শুনে গম্ভীর হয়েছিলেন?***
(অথবা, “বাঃ এ তো বেশ মজার ব্যাপার” – কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে?)
৫ নম্বর মানের প্রশ্ন:- (এ বছর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল)মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
১) “হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না” – উক্তিটির পরিপ্রেক্ষিতে হরিদার দারিদ্রপীড়িত জীবন চক্র নিজের ভাষায় লেখ।
(অথবা, “খুবই গরীব মানুষ হরিদা” – হরিদার পরিচয় দাও ? হরিদা যে গরীব মানুষ তার কী কী প্রমাণ গল্পে পাওয়া যায়।)
২) “অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না”- হরিদা কী ভুল করেছিলেন? অদৃষ্ট তা ক্ষমা না করার পরিণাম কী?
৩) “বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা” – বহুরূপী গল্প অনুসারে উক্ত সন্ধ্যার বর্ণনা দাও।
(অথবা, বিরাগীর ছদ্মবেশে হরিদা জগদীশবাবুর বাড়িতে পৌঁছালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল নিজের ভাষায় লেখ।)
৪) “হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে” / “এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা”- হরিদার বৈচিত্রময় জীবনের পরিচয় দাও।
৫) “অনায়াসে সোনাও মাড়িয়ে চলে যেতে পারি” / “খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবনে এর থেকে বেশি কী আশা করতে পারে”/ “তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়” – বহুরূপী হরিদার চরিত্র এই উক্তির প্রেক্ষিতে বর্ণনা করো।
মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন পথের দাবী
৩ নম্বর মানের প্রশ্ন:- (এ বছর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল)
১) “যাঁকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন”- ‘কালচার’ কথার অর্থ কি? উক্তিটির তাৎপর্য লেখ?
(অথবা, “যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি”- বক্তা কে? সে কেন এমন কথা বলেছে?)
২) “বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে”- কে, কাকে কোন প্রসঙ্গে একথা বলেছিল?
(অথবা, “তিনি ঢের বেশি আমার আপনার”- বক্তা কে? সে কাকে, কেন ‘ঢের বেশি আপন’ বলে মনে করেছে?)
৩) “কে এ ঘটনা তো আমাকে বলেন নি” – বক্তা কে? সে কোন ঘটনা জানতে চেয়েছে?
(অথবা, “মনে হল দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই”- বক্তা কে? তার এরকম অনুভূতি হয়েছিল কেন?)
৪) “সহসা আশঙ্কা হয়, সংসারের মেয়াদ বোধকরি বেশি দিন নাই”- কার সম্পর্কে এই মন্তব্য? কেন এমন বলা হয়েছে?
৫) “কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি”- কার চোখের কথা বলা হয়েছে? সেই চোখের বর্ণনা দাও?
(অথবা, “কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে”- কোন প্রসঙ্গে, কেন এমন উক্তি করা হয়েছে?)
৬) “বুড়োমানুষের কথাটা শোনো”- বক্তা কে? সে কাকে কোন কথা বলেছে?
৭) “ইহা যে কত বড়ো ভ্রম”- কোন ভ্রমের কথা বলা হয়েছে?
৫ নম্বর মানের প্রশ্ন:- (এ বছর প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল) মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
১) “বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোল আনাই বজায় আছে”- বাবুটি কে ? তার শখ ও সাজসজ্জার পরিচয় দাও।
২) “পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক কে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল”- পলিটিক্যাল সাসপেক্টকে জিজ্ঞাসাবাদে সময় কোন পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিজের ভাষায় লেখ।
৩) “এই লাঞ্ছনা, কালো চামড়ার নিচে কম বাজে না”- লাঞ্ছনাটি কি ? লাঞ্ছনাকে কেন্দ্র করে বক্তার মানসিক পরিস্থিতি আলোচনা করো। (অথবা, পথের দাবী গল্প অবলম্বনে অপূর্ব চরিত্র প্রসঙ্গে আলোচনা কর।)
মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন নদীর বিদ্রোহ
৩ নম্বরের প্রশ্ন
১) “সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল”- কে, কী কারণে কেঁদে ফেলেছিল?
২) “নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক”- কেন অস্বাভাবিক?
৩) “বড়ো ভয় করিতে লাগিল নদের চাঁদের” – কোন পরিস্থিতিতে নদেরচাঁদ ভয় পেয়েছিল?
(অথবা, “আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে”- নদীর পূর্বরূপ এবং পরবর্তী রূপ বর্ণনা করো?)
৪) “নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল” – নদের চাঁদ কে? তার আমোদের কারণ কী?
(অথবা, “নদীর সঙ্গে খেলা করার লোভটা সামলাতে পারল না”- কার কথা বলা হয়েছে সে? কোন খেলার লোভ সামলাতে পারেনি?)
৫) “নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে”- নদের চাঁদের গর্বের কারণ কি ?
৬) “চিঠি পকেটেই ছিল”- কোন চিঠির কথা বলা হয়েছে? সেই চিঠির পরিণাম কি হয়েছিল ?*
৭) “নিজেকে কেবল বুঝাইতে পারে না”- নদেরচাঁদ নিজেকে কেন বোঝাতে পারে না?
মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন কবিতা
বিশেষ টিপস :-
এ বছর ৩ নম্বরের প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ- অসুখী একজন, প্রলয়োল্লাস, অস্ত্রের বিরুদ্ধে গান, সিন্ধুতীরে
এ বছর ৫ নম্বরের প্রশ্নের জন্য অধিক গুরুত্বপূর্ণ- সিন্ধুতীরে, অস্ত্রের বিরুদ্ধে গান, অসুখী একজন, এবং প্রলয়োল্লাস
৩ নম্বর মানের প্রশ্ন:- (এ বছর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল)
১) “সে জানত না আমি আর কখনো ফিরে আসবো না”- সে কে ? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কী?
২) “সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে”- কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কী?
৩) “তারা আর স্বপ্ন দেখাতে পারল না”- কাদের কথা বলা হয়েছে? তারা কেন স্বপ্ন দেখাতে পারেনি?
৪) “সেই মেয়েটি আমার অপেক্ষায়”- কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার অপেক্ষার কারণ কী?
৫) “আমি তাকে ছেড়ে দিলাম”- কাকে কবি ছেড়ে দিয়েছিলেন? কেন?
৫ নম্বর মানের প্রশ্ন:- (এ বছর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল)মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
১) “তারপর এলো যুদ্ধ”-অসুখী একজন কবিতায় যুদ্ধের যে পরিণাম বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখ।
(অথবা, “যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা” – কবিতা অবলম্বনে শহরের অবস্থার বর্ণনা দাও।)
২) “সেই মেয়েটি আমার অপেক্ষায় / মেয়েটির মৃত্যু হলো না” – কোন মেয়েটির কথা বলা হয়েছে ? মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য ব্যাখ্যা কর।
মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন সিন্ধুতীরে
৩ নম্বরের প্রশ্ন (এ বছর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল)
১) “অতি মনোহর দেশ” – মনোহর দেশটির বর্ণনা দাও।
২) “তথা কন্যা থাকে সর্বক্ষণ”- কন্যা কে? কোথায় সে সর্বক্ষণ থাকে?
৩) “কৃপা করো নিরঞ্জন”- নিরঞ্জন কে ? তাঁর কাছে কে কোন প্রার্থনা জানিয়েছে?
(অথবা, “বিধি মোরে না করো নৈরাশ”- কে, কেন বিধাতার কাছে এই প্রার্থনা করেছে?)
৪) “অনুমান করে নিজ চিতে”- কে, কী অনুমান করেছিল ?**
(অথবা, “রূপে অতি রম্ভা জিনি”- রম্ভা কে? কার রূপের সাথে কেন তার তুলনা করা হয়েছে?)
(অথবা, “বিস্মিত হইল বালা”- বালা কে? তার বিস্ময়ের কারণ কী ছিল?)
৫) “বেথানিত হয়েছে কেশ বেশ” – কার কেন এমনতর অবস্থা হয়েছিল ?
৬) “সখী সবে আজ্ঞা দিল”- সখীদের কে, কী আজ্ঞা দিয়েছিল ?* মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
৫ নম্বরের প্রশ্ন (এ বছর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল)
১) “পঞ্চকন্যা পাইলা চেতন”- পঞ্চকন্যার পরিচয় দাও ? তারা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল সবিস্তারে আলোচনা কর।
(অথবা, “দণ্ড চার এই মতে, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলচেতন”- পঞ্চকন্যার পরিচয় দাও? তাদের চিকিৎসা প্রণালী বর্ণনা কর।)
(অথবা, “বাহুরূপ কন্যার জীবন”- ‘বাহুরূপ’ শব্দের অর্থ কী? কোন কন্যার কথা বলা হয়েছে? কীভাবে সে জীবন ফিরে পেয়েছিল আলোচনা কর।)
২) ‘সিন্ধুতীরে’ কাব্যাংশ অবলম্বনে সিন্ধুতীরের সৌন্দর্যের বর্ণনা কর।
(অথবা, “সিন্ধুতীরে দেখি দিব্য স্থান”- সিন্ধুতীরকে দিব্য স্থান বলা হয়েছে কেন বুঝিয়ে দাও।)
(অথবা, “দিব্য পুরী সমুদ্র মাঝার”- কোন স্থানকে দিব্য পুরী বলা হয়েছে? সেই স্থানের বর্ণনা কর।)
(অথবা, “তার পাশে রচিল উদ্যান”- কে কোথায় উদ্যান রচনা করেছিল? উদ্যান ও তার পার্শ্ববর্তী স্থানের বর্ণনা দাও।) মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
প্রলয়োল্লাস
৩ নম্বর মানে প্রশ্ন:-
১) “আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন” – উক্তিটির তাৎপর্য লেখ।
২) “তোরা সব জয়ধ্বনি কর”- কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন তার জয়ধ্বনি করতে হবে?
৩) “এবার মহানিশার শেষে আসবে ঊষা অরুণ হেসে”- মহানিশা কী? এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?
৪) “ওই নূতনের কেতন ওড়ে”- নূতনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন আলোচনা কর।
৫ নম্বরের প্রশ্ন:- মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
১. “ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নূতন সৃজন-বেদন”- কাকে উদ্দেশ্য করে কবি একথা বলেছেন? ধ্বংস দেখে ভয় না পাওয়ার কারণ কী?
(অথবা, ‘প্রলয়োল্লাস’ কবিতায় প্রলয় কীভাবে উল্লাস হয়ে উঠেছে সে প্রসঙ্গটি আলোচনা কর।)
(অথবা, প্রলয়কে নূতন ‘সৃজন-বেদন’ বলার তাৎপর্য আলোচনা করো।)
(কবিতায় প্রলয় যেভাবে আনন্দের কারণ হয়ে উঠেছে তার তাৎপর্য নিজের ভাষায় লেখ।)
(অথবা, “ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর”- কাকে চিরসুন্দর বলা হয়েছে, তার ভাঙ্গা-গড়ার প্রসঙ্গটি ব্যাখ্যা কর।)
(অথবা, “ওই ভাঙ্গা গড়া খেলা যে তার কিসের তবে ডর” – কবির এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা কর।)
২. “আসছে ভয়ঙ্কর”- ভয়ঙ্কর-এর আগমনের বর্ণনা।
৩. “কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর”- কাল ভয়ঙ্কর কে? সুন্দর কেন এই রূপ ধারণ করেছেন তার তাৎপর্য আলোচনা কর।
৪. ‘প্রলয়োল্লাস’ কবিতায় প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখ।
(অথবা, “আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন”- নবীন কীভাবে এসেছিল তা নিজের ভাষায় লেখ।)
(অথবা, “জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসে”- প্রলয় ঘনিয়ে আসার কারণ কী? কবিতায় প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তা বর্ণনা করো।) মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
আফ্রিকা
৩ নম্বর মানের প্রশ্ন:- মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
১) “শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে”- কে, কীভাবে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল ? / শঙ্কাকে হার মানানোর পদ্ধতিটি কী?
২) “সংগ্রহ করছিলে দুর্গের রহস্য”- কে কীভাবে দুর্গের রহস্য সংগ্রহ করেছিল?
৩) “অপরিচিত ছিল তোমার মানবরূপ”- কার কথা বলা হয়েছে? কেন তার মানবরূপ অপরিচিত ছিল?
৪) “হায় ছায়াবৃতা”- ছায়াবৃতা কে? কেন সে ছায়াবৃতা?
৫) “দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে”- মানহারা মানবীর পরিচয় দাও, কবি কাকে তার দ্বারে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন?
(অথবা, “এসো যুগান্তরের কবি”- কবি কাদের যুগান্তরের কবি বলেছেন? কোন পরিস্থিতিতে কেন যুগান্তরের কবিকে আহবান করা হয়েছে?)
৬) “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী”- তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে? শেষ পুণ্যবাণীটি কী আলোচনা করো।
৭) “নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা” – কারা, কীভাবে আপন নির্লজ্জ অমানুষতার প্রকাশ ঘটিয়েছিল? মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
অস্ত্রের বিরুদ্ধে গান
৩ নম্বর প্রশ্ন (এ বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ) মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
১) “মাথায় কত শকুন বা চিল”- কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো।
২) “হাত নাড়িয়ে বুলেট তাড়়াই”- কবি কীভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান?
৩) “তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গাঁয়ে” – কথাটির তাৎপর্য আলোচনা করো।
৪) “গানের বর্ম আজ পড়েছি গায়ে”- গানের বর্ম কবি পড়েছেন কেন? কথাটির তাৎপর্য লেখ।
(অথবা, “গান দাঁড়াবে ঋষি বালক” – ঋষি বালকের পরিচয় দাও / সে কোন ভূমিকায় কখন অবতীর্ণ হবে?)
৫) “আমি এখন হাজার হাতে পায়ে” – হাজার হাতে পায়ে’ বলতে কবি কী বুঝিয়েছেন এর তাৎপর্য আলোচনা করো।
৬) “গান বাঁধবে সহস্র উপায়ে”- কে গান বাঁধবে? গানের তাৎপর্য কী?*
৫ নম্বরের প্রশ্ন মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
১) “অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে”- অস্ত্র কিসের প্রতীক? কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন ? / কাদের উদ্দেশ্যে কবি এই আহ্বান করেছেন, আহ্বানের তাৎপর্য বুঝিয়ে দাও।
২) অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা যে যুদ্ধ বিরোধী মনোভাবের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখ।
(অথবা, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখ।)
প্রবন্ধ
হারিয়ে যাওয়া কালি কলম(৫)
৫ নম্বরের প্রশ্ন:-
১) “আমরা কালি তৈরি করতাম নিজেরাই”- বক্তার কালি তৈরি করার পদ্ধতি নিজের ভাষায় লেখ। মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
(অথবা, “আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি”- প্রাবন্ধিক এর বক্তব্য অনুসারে কালি তৈরি সহজ পদ্ধতি বর্ণনা করো।)*****
২) “ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থা”- ভালো কালি তৈরির ব্যবস্থা সংক্ষেপে লেখ। মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
(অথবা, “আমরা এতকিছু আয়োজন কোথায় পাবো”- কোন আয়োজন এর কথা বলা হয়েছে?)
৩) “আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে”- কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কী? এ বিষয়ে লেখকের মতামত নিজের ভাষায় লেখ।
৪) “এককালে বাংলায় তাকে বলা হতো ঝরনা কলম”- তাকে বলতে কী বোঝানো হয়েছে? ঝরনা কলমের ইতিহাস সম্পর্কে যা জানো লেখ।
(অথবা, “তার নাম লুইস এডসন ওয়াটারম্যান”- ওয়াটারম্যান কে? তার কৃতিত্ব সম্পর্কে যা জানো লেখ)
(অথবা, “জন্ম নিল ফাউন্টেন পেন”- ফাউন্টেন পেনের জন্মের ইতিহাসটি লেখ।)
(অথবা, “একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন …” কে, কীভাবে অফুরন্ত কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন?)
(অথবা, “জন্ম নিল ফাউন্টেন পেন”- ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস বর্ণনা করো।)
৫) “মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান”- কাদের কথা বলা হয়েছে? তাদের খ্যাতি ও সম্মানের পরিচয় দাও? মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
(অথবা, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লিপি কুশলীদের প্রসঙ্গে যা বলা হয়েছে নিজের ভাষায় লেখ।) মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
৬) কালি কলমের প্রতি ভালোবাসা ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো।
৭) “সব মিলিয়ে লেখালেখি রীতিমত ছোটখাটো একটা অনুষ্ঠান”- লেখালেখির অনুষ্ঠানের যে বর্ণনা প্রবন্ধে রয়েছে তা নিজের ভাষায় লেখ।
৮) হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কলম এবং দোয়াতের যে নানাবিধ বিবরণ দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখ।
নাটক মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
সিরাজদ্দৌল্লা (৪)
৪ নম্বরের প্রশ্ন:-
১) “সিরাজের নবাবীর এই পরিণাম”- কে, কোন পরিস্থিতিতে, কোন পরিণামের কথা বলেছেন?
২) “আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা”- বক্তা কে ? তার প্রতিহিংসার কারণ কী? বক্তার চরিত্র বিশ্লেষণ করো। (ঘসেটি চরিত্র)
(অথবা, “ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প”- বক্তা কার উদ্দেশ্যে এ কথাগুলো বলেছে? তার চরিত্র আলোচনা করো।)
৩) “বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা মুসলমানের নয়, মিলিত হিন্দু-মুসলমানের গুলবাগ এই বাংলা”-কার উক্তি? এমন উক্তির কারণ কি?
৪) “এইবার হয়তো শেষ যুদ্ধ”- কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন?
৫) ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌলার চরিত্র আলোচনা করো।
৬) “আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো / তোমাদের কাছে আমি লজ্জিত”- কোন কাজে বক্তা নিজেকে অক্ষম বলে মনে করেছেন এবং কেন?
৭) “এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন”- কোন পত্রের কথা বলা হয়েছে? পত্রটির বিষয়বস্তু ও গুরুত্ব লেখো।
৮) “জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী”- কেন এমন বলা হয়েছে? / “বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা”- কোন কারণে বাংলার ভাগ্য আকাশে দুর্যোগ নেমে এসেছে? মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
৯) “জানিনা আজ কার রক্ত চায় সে পলাশী রাক্ষসী পলাশী”- পলাশীর প্রান্তরকে বক্তা রাক্ষসী কেন বলেছেন প্রসঙ্গটি আলোচনা কর।
১০) “ভদ্রতার অযোগ্য তোমরা”- কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কী?
১১) “ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারছি না লুৎফা” – লুৎফা কে? বক্তার কথায় ঘরে-বাইরে কী ধরনের বাক্য জ্বালার প্রসঙ্গ নির্দেশিত হয়েছে
(অথবা, “মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করছি লুৎফা” – লুৎফা কে ? বক্তার ১৫ মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল?)
সহায়ক গ্রন্থ ( কোনি )
৫ নম্বরের প্রশ্ন:- মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
১) কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয়। (লীলাবতী চরিত্র)
২) “ম্যাসাজ হচ্ছে না সংগীত চর্চা?” – বক্তা কে? সংগীতচর্চার পরিচয় দাও?
(অথবা, “বিষ্ণু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক”- বিষ্ণু ধর কে? লোকটি কীভাবে বিষ্ণু ধরের বিরক্তির কারণ হয়েছিল?)
৩) জুপিটার ক্লাবে ক্ষিতীশ-এর বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? এগুলোর উত্তরে ক্ষিতীশ কী মন্তব্য করেছিলো সংক্ষেপে লেখ।**
(অথবা, “আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই”- বক্তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল?)
৪) “প্রথমদিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল”- লীলাবতীর পরিচয় দাও, কোন ব্যাপারে সে বিদ্রোহ করেছিল?
৫) “চার বছরের মধ্যেই প্রজাপতির ডানা মেলে দিয়েছে”- প্রজাপতি কী? কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কীভাবে প্রজাপতির ডানা মেলতে পেরেছে?
৬) “ঘুমের মধ্যেই কোনি মুখ উজ্জ্বল হয়ে উঠল”- কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল? কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল কেন হয়েছিল? মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
৭) “গলার স্বরটা আর্তনাদের মত শোনাচ্ছে”- কার গলার স্বর? সেটি আর্তনাদ বলার কারণ কী?
৮) কোনি পারিবারিক জীবনের পরিচয় দাও / “ঘণ্টাখানেক পরেই ক্ষিতীশ হাজির হলো কোনিদের ঘরের দরজায়”- ক্ষিতীশের চোখে কোনিদের পারিবারিক জীবনযাত্রার যে করুণ ছবি উঠে এসেছে বর্ণনা কর।
(অথবা, “ক্ষিদ্দা, এবার আমরা কী খাবো”- উদ্ধৃতাংশের আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ পারিবারিক জীবনের পরিচয় দাও। কোনির অন্নসংস্থান কীভাবে হয়েছিল?)
৯) “জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে” – এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা সংক্ষেপে লেখ।
(অথবা, স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার বিবরণ দাও, এতে কোনির কি প্রতিক্রিয়া ছিল।) মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
১০) “রাগে চিৎকার করে উঠলো ক্ষিতীশ, পারতেই হবে, পারতেই হবে কোনো কথা শুনবো না” – প্রশিক্ষক ক্ষিতীশের একরোখা জেদ কীভাবে কোনিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছিল তা আলোচনা করো। মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
(অথবা, “এজন্য চরিত্র চাই গোঁয়ার রোখ চাই” – প্রশিক্ষক ক্ষিতীশ কীভাবে কোনির মধ্যে সাফল্যের জেদ এনে দিয়েছিল আলোচনা করো।)
(অথবা, কোনির সাফল্যে ক্ষিতীশ সিংহের অবদান আলোচনা করো।)
১১) “তোর আসল লজ্জা জলে তোর আসল গর্ব জলে”- বক্তা কে ? উক্ত কথাগুলি কে সামনে রেখে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কীভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন।
১২) “৭০ লিখে ক্লাবের বারান্দার দেওয়ালে সেঁটে দিলেন” – ৭০ সংখ্যাটির তাৎপর্য কী? সংখ্যাটিকে দেওয়ালের তাড়িয়ে দেওয়ার কারণ কি ছিল?
(অথবা, “হঠাৎ তার চোখে ভেসে উঠল ৭০ সংখ্যাটা”- কার চোখে কখন সংখ্যাটি ভেসে উঠেছিল? তার কাছে সংখ্যাটির তাৎপর্য কী ছিল?)
১৩) “খাওয়াই আমার লোভ নেই ডায়েটিং করি”- বক্তা কে? তার ডায়েটিং এর পরিচয় দাও।
(অথবা, “এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কী করে”- বক্তা কে? উদ্দেশ্য ব্যক্তির কেচ্ছসাধনের পরিচয় দাও।)
১৪) “এটা বুকের মধ্যে পুষে রাখুক”- কী পুষে রাখার কথা বলা হয়েছে? কী কারণে এটি পুষে রাখা?
(অথবা, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছে?) মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
১৫) “কোনি পাস করেও ভর্তি হতে পারল না”- কোনি কোথায় ভর্তি হতে পারেনি? তাকে ঘিরে যে চক্রান্তের আবহাওয়া তৈরি হয়েছিল তার বর্ণনা দাও।
১৬) “তুমুল হই চই পড়ে গেল প্রণবেন্দুর কথায়”- প্রণবেন্দু কে? কোন কথা প্রণবেন্দু বলেছিল? তার পরিণতি কী হল ?
১৭) “আমি ঠিক মেডেল এনে দেবো তোমায়”- কোনি কাকে এ কথা বলেছিল? তার সংকল্প কীভাবে সত্যি হয়েছিল লেখ।
১৮) “কোনি তুমি আনস্পোর্টিং”- কোন প্রসঙ্গে কার এই উক্তি? কোনিকে আনস্পোর্টিং বলার কারণ কী ছিল? মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন
এখানেই শেষ হলো আমাদের আজকের আলোচনা। মাধ্যমিক ২০২৬ ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য বাংলার সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনা। ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। মাধ্যমিক ২০২৬ বাংলা সম্পূর্ণ সাজেশন