মাধ্যমিক ২০২৬ ইতিহাস সাজেশন মাধ্যমিক ২০২৬-এর ইতিহাস পরীক্ষার প্রস্তুতি নিতে এখনই সঠিক সময়। WB Madhyamik Board পরীক্ষার্থীদের সুবিধার্থে, এখানে প্রতিটি অধ্যায়ের জন্য সম্ভাব্য ৪ নম্বর এবং ৮ নম্বর প্রশ্ন তুলে ধরা হলো। এই সাজেশন অনুযায়ী পড়াশোনা করলে ইউনিট টেস্ট, টেস্ট ও ফাইনাল—সব পরীক্ষাতেই উপকার পাবেন।
প্রথম অধ্যায় : ইতিহাসের ধারণা মাধ্যমিক ২০২৬ ইতিহাস সাজেশন
(১ / ২ / ৪ নম্বর মানের প্রশ্ন হবে)
৪ নম্বর মানের প্রশ্ন :-
১) নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব
২) আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনীমূলক রচনার গুরুত্ব বিশ্লেষণ করো।
টিকা:- জীবনের ঝরাপাতা / জীবনস্মৃতি
৩) আধুনিক ভারতের নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো ।
টিকা :- নারী ইতিহাস চর্চা মাধ্যমিক ২০২৬ ইতিহাস সাজেশন
৪) ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের উল্লেখযোগ্য দিকগুলির গুরুত্ব আলোচনা করো।
৫) ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা
৬) স্থানীয় ইতিহাস কাকে বলে? ইতিহাস চর্চার উপাদান হিসেবে স্থানীয় ইতিহাসের গুরুত্ব
৭) ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকা মাধ্যমিক ২০২৬ ইতিহাস সাজেশন
দ্বিতীয় অধ্যায়:- সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা
(১ / ২ / ৪ / ৮ নম্বরের প্রশ্ন হবে)
৪ নম্বর মানের প্রশ্ন:-
টিপস- (২০২৬-এ এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসবেই)
১) চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা।
২) পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান।
৩) টিকা লেখ- স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ / শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়
৪) টিকা লেখ :- প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব মাধ্যমিক ২০২৬ ইতিহাস সাজেশন
৫) টিকা লেখ:- উডের ডেসপ্যাচ / উডের সুপারিশ
৬) ‘হুতুম প্যাঁচার নকশা’ গ্রন্থ থেকে সমকালীন বাংলা সমাজচিত্র
৭) নীলদর্পণ নাটক থেকে নীলকরদের অত্যাচারের স্বরূপ।
৮) উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার বেথুন সাহেবের ভূমিকা।
৯) টিকা লেখ:- মেকলে মিনিট / মেকলে প্রস্তাব
১০) উনিশ শতকে বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা প্রসঙ্গে আলোচনা কর।
১১) উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে আলোচনা কর
১২) বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৩) টিকা লেখ – হিন্দু পেট্রিয়ট / গ্রামবার্ত্তা প্রকাশিকা মাধ্যমিক ২০২৬ ইতিহাস সাজেশন
৮ নম্বর মানের প্রশ্ন:-
টিপস- (২০২৬-এ এখান থেকে ৮ নম্বরের প্রশ্ন আসবেই)
১) উনিশ শতকের বাংলায় ইয়ংবেঙ্গল বা নব্যবঙ্গদের অবদান আলোচনা করো।
২) উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা প্রসঙ্গে আলোচনা কর
৩) উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের ভূমিকা প্রসঙ্গে আলোচনা কর। / ধর্ম সংস্কার আন্দোলনরূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন কর।
৪) উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র, নবজাগরণের সীমাবদ্ধতা ও গুরুত্ব প্রসঙ্গে আলোচনা কর।
৫) উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে বহুমুখী অবদানে মিশনারী, বেসরকারি উদ্যোগ এবং সরকারের উদ্যোগ প্রসঙ্গে আলোচনা কর মাধ্যমিক ২০২৬ ইতিহাস সাজেশন
তৃতীয় অধ্যায়:- প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
(১ / ২ / ৪ / ৮ নম্বরের প্রশ্ন হবে)
৪ নম্বর মানের প্রশ্ন:-
১) টিকা লেখ: তিতুমীরের বারাসাত বিদ্রোহ / বারাসাত বিদ্রোহের প্রকৃতি / বাংলায় ওয়াহাবি আন্দোলনের গতিপ্রকৃতি চরিত্র
২) টিকা লেখ- ফরাজি আন্দোলন। (এই আন্দোলনের চরিত্র)
৩) টিকা লেখ: কোল বিদ্রোহ মাধ্যমিক ২০২৬ ইতিহাস সাজেশন
৪) চুয়াড় বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও ফলাফল
৫) কী উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেছিল? / ঔপনিবেশিক অরণ্য আইন উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল?
৬) নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা আলোচনা কর
৮ নম্বর মানের প্রশ্ন:-
১) সাঁওতাল বিদ্রোহের কারণ, গুরুত্ব এবং প্রকৃতি নির্ণয় করো।
চতুর্থ অধ্যায়:- সংঘবদ্ধতার গোড়ার কথা
(১ / ২ / ৪ / ৮ নম্বরের প্রশ্ন হবে)
৪ নম্বর মানের প্রশ্ন:-
টিপস- (২০২৬-এ এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসবেই)
১) টিকা লেখ- মহারানীর ঘোষণাপত্র।
২) টিকা লেখ- ভারত সভা। / ভারত সভা প্রতিষ্ঠার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা
৩) ঔপনিবেশিক সমাজের সমালোচনায় গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র এর গুরুত্ব।
৪) ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব।
৫) টিকা : ইলবার্ট বিল বিতর্ক / মাধ্যমিক ২০২৬ ইতিহাস সাজেশন
৬) টিকা লেখ :- বঙ্গভাষা প্রকাশিকা সভা।
৭) মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল?
৮) উনিশ শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? এই সময়ের অর্থাৎ সভা সমিতির যুগের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা কর।
৯) টিকা লেখ: হিন্দু মেলা / জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা / হিন্দু মেলার উদ্দেশ্য
৮ নম্বর মানের প্রশ্ন:-
টিপস- (২০২৬-এ এখান থেকে ৮ নম্বরের প্রশ্ন আসবেই)
১) ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো।
[এই একই প্রশ্নের উত্তরের মধ্যেই তৈরি করা যাবে- # ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি “স্বাধীনতার প্রথম সংগ্রাম” / জাতীয় বিদ্রোহ / সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়]
২) লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। মাধ্যমিক ২০২৬ ইতিহাস সাজেশন
[এই একই প্রশ্নের উত্তরের মধ্যেই তৈরি করা যাবে- #জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাস #জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাস]
পঞ্চম অধ্যায়:- বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও পর্যালোচনা
(১ / ২ / ৪ / ৮ নম্বরের প্রশ্ন আসবে)
৪ নম্বর মানের প্রশ্ন:-
১) বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান।
২) ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার শিক্ষা বিস্তার কিভাবে হয়েছিল?
৩) ঔপনিবেশিক শিক্ষার ত্রুটি কী কী ছিল?
৪) টিকা লেখ- জাতীয় শিক্ষা পরিষদ। মাধ্যমিক ২০২৬ ইতিহাস সাজেশন
৫) ছাপা বইয়ের সঙ্গে গণশিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।
৬) বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ‘বসু বিজ্ঞান মন্দিরের’ অবদান।
৭) টিকা লেখ- বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট / কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
৮ নম্বর মানের প্রশ্ন:-
১) ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো।
২) মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
ষষ্ঠ অধ্যায়:- বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন
(১ / ২ / ৪ / ৮ নম্বরের প্রশ্ন আসবে)
৪ নম্বরে প্রশ্ন
টিপস-(২০২৬-এ এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসবেই)
১. টিকা লেখ মিরাট ষড়যন্ত্র মামলা
২. কৃষক আন্দোলন সম্পর্কে কংগ্রেস নেতাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল ?
৩. টিকা লেখ সর্বভারতীয় কিষাণ সভা
৪. টিকা লেখ ওয়ার্কার্স এন্ড প্রেজেন্টস পার্টি
৫. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা
৬. টিকা লেখ :- AITUC
৭. টিকা লেখ – তেভাগা আন্দোলন
৮. টিকা লেখ- বারদৌলি সত্যাগ্রহ / এই আন্দোলনের সফলতা / এই আন্দোলন প্রসঙ্গে কংগ্রেসের মনোভাব
৯. তাম্রলিপ্ত জাতীয় সরকার
১০. টিকা লেখ: কংগ্রেস সমাজতন্ত্রী দল
৮ নম্বর মানের প্রশ্ন
টিপস-(২০২৬-এ এখান থেকে ৮ নম্বরের প্রশ্ন আসবেই)
১. ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো।
২. ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান
৩. অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা
৪. অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন কালে শ্রমিক আন্দোলনে বিস্তার ও বৈশিষ্ট্য আলোচনা করো। মাধ্যমিক ২০২৬ ইতিহাস সাজেশন
৫. বিশ শতকে ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা।
সপ্তম অধ্যায়:- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন
(১ / ২ / ৪ / ৮ নম্বরের প্রশ্ন আসবে)
৪ নম্বর মানের প্রশ্ন
১. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো।
২. দলিত আন্দোলনের বিষয় নিয়ে গান্ধী আম্বেদকর এর বিতর্ক টিকা লেখ।
৩. বয়কট আন্দোলনে ছাত্র সমাজের যোগদান
৪. টিকা লেখ:- অনুশীলন সমিতি
৫. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে / অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা।
৮ নম্বরের প্রশ্ন
১. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা।
২. বিশ শতকে ভারতের দলিত রাজনীতি ও আন্দোলন প্রসঙ্গে চরিত্র বৈশিষ্ট্য বিশ্লেষণ কর
৩. বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ কর।
অষ্টম অধ্যায়:- উত্তর ও ঔপনিবেশিক ভারত
(১ / ২ / ৪ নম্বরের প্রশ্ন আসবে)
১. দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা টিকা লেখ
২. জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল।
৩. দেশ বিভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য।
৪. টিকা লেখ – নেহেরু লিয়াকত চুক্তি।
৫. দেশবিভাগ ও দেশত্যাগের যন্ত্রণা কিভাবে আত্মজীবনী ও স্মৃতিকথায় উঠে এসেছে।
৬. টিকা লেখ : কাশ্মীর সমস্যা
৭. উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ লিপিবদ্ধ কর।
এই সাজেশনটি অধ্যায়ভিত্তিকভাবে তৈরি হওয়ায় শিক্ষার্থীরা খুব সহজেই প্রয়োজনীয় প্রশ্ন নির্বাচন করে প্রস্তুতি নিতে পারবে। যেহেতু WB Board প্রায় প্রতি বছর নির্দিষ্ট ধরণের প্রশ্ন ঘুরে ফিরে দেয়, তাই এখানকার প্রশ্নগুলো ২০২৬ সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত সম্ভাবনাময়।
মনে রাখো — সঠিক পরিকল্পনা এবং নিয়মিত অনুশীলনই মাধ্যমিকে সফলতা এনে দিতে পারে।